বলছিলেন জুয়েল আইচ তার ক্ষয়ে যাওয়া চটির স্মৃতি।ছাত্রজীবন থেকেই খেয়ালি ছিলাম আমি। পেশার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমি আসলে কখনও ভাবিনি ভালো একটা চাকরি দরকার। ভাবনায় পড়ার আগেই চলে যাই যুদ্ধে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ থেকে ফিরে ভাবলাম, কিছু একটা করা দরকার এবার। শুরু করলাম টিউশনি। খুব দরদ দিয়ে ছাত্রদের পড়াতাম। এর ভেতর ঢাকা বেতারে ক্ল্যাসিকাল বাঁশি বাজানোর প্রস্তাব পেলাম। কিছুদিন যেতে না যেতে দেখি মানুষ বানের পানির মতো শহরে আসছে। কাজের জন্য, খাবারের জন্য হাহাকার। রাস্তা নেই, ঘাট নেই। ভালো তেমন কিছুই নেই। অনেকে আবার ফোড়ন কেটে যাচ্ছিল আমাদের দেশ নিয়ে। তবু স্বপ্ন দেখে যাচ্ছিলাম।




http://pcjobs24.com/
  

মন্তব্যসমূহ