পোস্টগুলি

দেশের এই অবস্থায় শহর ছেড়ে ছুটলাম গ্রামে

দেশের এই অবস্থায় শহর ছেড়ে ছুটলাম গ্রামে। গ্রামের স্কুলগুলোর খুবই করুণ অবস্থা। ছাত্রদের শরীর ছিল কাঠির মতো। তাদের ভালোবেসে অন্তর দিয়ে পড়ানো শুরু করলাম। তবে আমাকেও তো বাঁচতে হবে। চটি ক্ষয়ে যেত আবার ঠিক করতাম। কাঠমিস্ত্রি তার দক্ষতার জন্য টাকা পায়, আমি আমার পড়ানোর দক্ষতার জন্য টাকা পেতাম। তবু মাস শেষে ঘরে ফিরতাম খালি হাতে। সব সময় নিজের টাকা দিয়ে অন্যের অভাব-কষ্ট দূর করতে চাইতাম। কারণ আমার চেয়েও মানুষের অনেক কষ্ট দেখেছি। কষ্টের দিনের এই মাস্টারিই সম্ভবত আমার প্রথম চাকরি। www.pcjobs24.com http://pcjobs24.com/   
বলছিলেন জুয়েল আইচ তার ক্ষয়ে যাওয়া চটির স্মৃতি।ছাত্রজীবন থেকেই খেয়ালি ছিলাম আমি। পেশার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমি আসলে কখনও ভাবিনি ভালো একটা চাকরি দরকার। ভাবনায় পড়ার আগেই চলে যাই যুদ্ধে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ থেকে ফিরে ভাবলাম, কিছু একটা করা দরকার এবার। শুরু করলাম টিউশনি। খুব দরদ দিয়ে ছাত্রদের পড়াতাম। এর ভেতর ঢাকা বেতারে ক্ল্যাসিকাল বাঁশি বাজানোর প্রস্তাব পেলাম। কিছুদিন যেতে না যেতে দেখি মানুষ বানের পানির মতো শহরে আসছে। কাজের জন্য, খাবারের জন্য হাহাকার। রাস্তা নেই, ঘাট নেই। ভালো তেমন কিছুই নেই। অনেকে আবার ফোড়ন কেটে যাচ্ছিল আমাদের দেশ নিয়ে। তবু স্বপ্ন দেখে যাচ্ছিলাম। www.pcjobs24.com http://pcjobs24.com/