দেশের এই অবস্থায় শহর ছেড়ে ছুটলাম গ্রামে
দেশের এই অবস্থায় শহর ছেড়ে ছুটলাম গ্রামে। গ্রামের স্কুলগুলোর খুবই করুণ অবস্থা। ছাত্রদের শরীর ছিল কাঠির মতো। তাদের ভালোবেসে অন্তর দিয়ে পড়ানো শুরু করলাম। তবে আমাকেও তো বাঁচতে হবে। চটি ক্ষয়ে যেত আবার ঠিক করতাম। কাঠমিস্ত্রি তার দক্ষতার জন্য টাকা পায়, আমি আমার পড়ানোর দক্ষতার জন্য টাকা পেতাম। তবু মাস শেষে ঘরে ফিরতাম খালি হাতে। সব সময় নিজের টাকা দিয়ে অন্যের অভাব-কষ্ট দূর করতে চাইতাম। কারণ আমার চেয়েও মানুষের অনেক কষ্ট দেখেছি। কষ্টের দিনের এই মাস্টারিই সম্ভবত আমার প্রথম চাকরি। www.pcjobs24.com http://pcjobs24.com/